search e book ২ বাংলাদেশি শিক্ষার্থী পেল নিউইয়র্ক টাইমসের বৃত্তি

SEFAT

Skip to main content

Free fire

 https://youtu.be/Ofw5XNev8Ls Free fire 

২ বাংলাদেশি শিক্ষার্থী পেল নিউইয়র্ক টাইমসের বৃত্তি

 




বৃত্তি

২ বাংলাদেশি শিক্ষার্থী পেল নিউইয়র্ক টাইমসের বৃত্তি



প্রকাশ: ৩১ মে ২০২১, ০৮: ০০



মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বৃত্তি পেয়েছে ১২ শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন বাংলাদেশি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বছরে ১৫ হাজার ডলার করে পাবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সবাই দারিদ্র্য, বুলিং, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট এবং পারিবারিক শোক মোকাবিলা করে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তুলেছে। তাদের কারও বয়সই ১৮ বছরের বেশি নয়।

যারা বৃত্তি পেয়েছে, তারা হলো বাংলাদেশের সামিয়া আফরিন ও লামিয়া হক; পাকিস্তানের আয়মা আলি, চীনা বংশোদ্ভূত ব্রায়ান ঝ্যাং ও জেনিফার ওয়েং; কাজাখস্তানের এনলিক কাজাশেভা; এস্তোনিয়ার আলেক্স কোয়িভ; ইকুয়েডরের মেয়ে জাইলেন সিনচি; নিউইয়র্কের ব্রনক্সের ডেনিয়েল নাইট ও নিকল রাজগর, টাইগারলিলি হপসন ও জেলিস উইলিয়ামস।




ADVERTISEMENT


নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৯৯৯ সাল থেকে চালু হওয়া এই বৃত্তি কর্মসূচি মূলত জনসাধারণের দান ও একটি দাতব্য তহবিলের মাধ্যমে পরিচালিত।

বৃত্তি পাওয়া সামিয়া আফরিন প্রায় ১০ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যায়। নিউইয়র্কের ব্রুকলিনে একটি পরিবারে বেড়ে উঠেছে। ইউনিভার্সিটি অব রোচেস্টারে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে আফরিন।

বিজ্ঞাপন


আরেক বাংলাদেশি লামিয়া হকের পরিবারও উন্নত ভবিষ্যতের আশায় পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে। পরিবারের বড় সন্তান লামিয়া এখন ম্যাসাচুসেটসে উইলিয়ামস কলেজে অপরাধ আইন বিষয়ে উচ্চশিক্ষা নেবে।

সামিয়া ও লামিয়ার মতো বৃত্তিজয়ী অপর ১০ জনও যথেষ্ট প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে জীবনকে সফল করার চেষ্টায় এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন






২৮ মে ২০২১, ১৯: ২১




আমাদের সঙ্গে থাকুন

Comments

Popular posts from this blog

বিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের ভুল ধারণাগুলো কী কী

বিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের ভুল ধারণাগুলো কী কী প্রকাশ: ০৫ জুন ২০২১,  একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবনের একটি বড় সময় অতিবাহিত করে বিদ্যালয়ে। কলেজ কিংবা উচ্চশিক্ষায় প্রবেশের ভিত্তি বলা যায় এই স্কুলজীবনকে। জন্মের পর প্রথম শিক্ষাজীবন শুরু হয় স্কুল থেকে। সহপাঠীদের কোলাহল ও ছাত্র–শিক্ষক মধুর সম্পর্কে ভরে ওঠে বিদ্যালয়ের আঙিনাগুলো। বিদ্যালয়জীবনের কিছু ভুল নিয়ে আজকের লেখাটি।   ১. আমাকে ভালো স্কুলে পড়তে হবে বিশেষ করে অভিভাবকদের মধ্যে এটি বেশি দেখা যায়। প্রত্যেক মা–বাবা চান তাঁর সন্তান যেন ভালো স্কুলে পড়ার সুযোগ পান। তাই অল্প বয়সে শিক্ষার্থীদের নামতে হয় বিদ্যালয়ে ভর্তিযুদ্ধে। ভালো বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থী ছোটবেলায় হতাশ হয়ে পড়ে। অনুশোচনা করতে থাকে, যা পরবর্তী সময়ে পড়াশোনার ওপর প্রভাব ফেলে। শিক্ষার্থী ও অভিভাবক উভয়কেই বিষয়টি থেকে বের হয়ে আসতে হবে। কোনো বিদ্যালয় আসলে খারাপ নয়। কোনোটাতে সুযোগ–সুবিধা বেশি আর কোনোটাতে কম। এটাই পার্থক্য শুধু। ২. বিদ্যালয়ের ক্লাস না করলেও চলবে অনেক শিক্ষার্থী মনে করে বিদ্যালয় ক্লাস না করলেও চলবে। অনেকে আবার...

Google Home Wireless Voice Activated Speaker - White/Slate Fabric

  Google Home Wireless Voice Activated Speaker - White/Slate Fabric Link   https://www.bdshop.com/google-home-wireless-speaker-in-bd?aw_affiliate=eyJjYW1wYWlnbl9pZCI6IjciLCJ0cmFmZmljX3NvdXJjZSI6IlJhYmJpdCB6b25uIiwiYWNjb3VudF9pZCI6MTYyNTV9   Product ID   106535     Skip to the end of the images gallery Skip to the beginning of the images gallery -20% ৳8,000.00     ৳10,000.00 Delivery in 10-20 Days after Payment Confirmation! Original Google Home- Wireless Smart Speaker Enjoy your music with Voice Command Command and Get answers from Google Control compatible smart devices- like Chromecast Get superior sound and voice technology